সেবাপ্রার্থীদের হয়রানি করবেন না

পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষে বুধবার ০৬ ফেব্রুয়ারি বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। রাষ্ট্রপতি বলেন, সেবাপ্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেজন্যে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।তাদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও পরামর্শদানের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের সেবা প্রদান করবে।