সালাউদ্দিনকে দেয়া দুদকের নোটিশ আলোচনার শীর্ষে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন দেয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেয়া নোটিশের বিষয়টি এখন ফুটবল অঙ্গনের সবচেয়ে আলোচিত ঘটনা।দুদক সপ্তাহখানেক আগে বাফুফের এই তিন কর্মকর্তাকে নোটিশ করে তাদের চাহিদামতো কাগজপত্র জমা দিতে বলেছে।বুধবার ফুটবল অঙ্গনেই নয়, পুরো ক্রীড়াঙ্গনেই দুদকের এ নোটিশ ছিল আলোচনার প্রধান বিষয়।অভিযোগ পেয়ে দুদক তদন্তে নেমেছে। তদন্ত শেষেই জানা যাবে বাফুফে সভাপতি ও অন্য দুই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যতা।বুধবার বাফুফে ভবনে গণমাধ্যমকর্মীরা সাধারণ সম্পাদকের মন্তব্য নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।আমরা প্রয়োজনীয় কাগজপত্র গোছাচ্ছি। সময়মতো দুদকে জমা দেব-এর বেশি বলতে নারাজ বাফুফের সাধারণ সম্পাদক।নোটিশে কেবল অভিযুক্ত তিনজনের ব্যক্তি তথ্যই নয়, তাদের ওপর নির্ভরশীলদের আয়ের উৎসও চেয়েছে দুদক। সবকিছু মিলিয়ে জটিল অবস্থার মধ্যে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন এবং অন্য দুই কর্মকর্তা।