সচল ঢাকা গড়তে চাই

বুধবার ৬ ফেব্রুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রেসক্লাব সংলাপে আওয়ামী লীগ মনোনীত ঢাকা উত্তর সিটির মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম একথা বলেন।আনিস ভাই মারা যাওয়ার পরে ১৮ জন মেয়র হতে চেয়েছিলেন।আমরা সবুজ সংকেত পেয়েছিলাম।২০১৭ সালে ৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর কাছে সবাই ইন্টারভিউ দেই।তখন আমার নাম ঘোষণা করা হয়।এর পরের দিন একজন আদালতে রিট করেন,তখন নির্বাচন স্থগিত হয়ে যায়।গত একবছর আমি অনেক জায়গায় গিয়েছি। অনেক কিছু জেনেছি-বুঝেছি।ঢাকার ফুটপাত দখলমুক্ত করবো, হকারদের পুনর্বাসন করবো। খেলার মাঠগুলো ঠিক রেখে এর নিচে দুই-তিনতলা আন্ডারগ্রাউন্ড মার্কেট করে হকারদের পুনর্বাসন করা যাবে। হর্কারদের কার্ডের ব্যবস্থা করলে পুনর্বাসন করা সম্ভব।তবে বলা যত সহজ করা তত কঠিন হবে। শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য মাঠের কোনো বিকল্প নেই।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।