
কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত রয়েছে। বুধবার দ্বিতীয় দিনের মত উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিওটিএ।অভিযানের প্রথম দিনে কামরাঙ্গীরচরের নবাবচর এলাকায় অভিযান চালিয়ে দুই শতাধিক পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এগুলোর মধ্যে পাঁচটি দোতলা ভবন, ২৮টি একতলা ভবন, ২২ আধাপাকা ঘর এবং ১৫৫টি টং ঘর রয়েছে বলে আরিফ উদ্দিন জানান।১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলে জানানা বিআইডব্লিউটিএ-এর জনসংযোগ কর্মকর্তা মো. মোবারক হোসেন।
