কারাবন্দীদের ফোনালাপ রেকর্ড করা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সিনিয়র জেল সুপারের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি সার্বিক এই বিষয়টি মনিটরিং করবে।বুধবার জাতীয় সংসদে দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।
কারাবন্দীদের আত্মীয়-স্বজনদের সাথে টেলিফোনে কথা বলার পাইলট প্রকল্প টাঙ্গাইল জেলার কারাগারে শুরু হয়েছে। জঙ্গি, টপটেরর ও বিভিন্ন আলোচিত মামলার স্পর্শকাতর বন্দীতের ফোন সুবিধার বাইরে রাখা হবে।এজন্য কারাগার থেকে মোবাইল ফোনে অপরাধে মদদ দেয়ার কোনো সুযোগ থাকবে না।