
বিজিবির সীমান্ত ডাটা সেন্টার উদ্বোধন করেন।বর্ডার অবজারভেশন পোস্ট-এ (বিওপি) ডিজিটাল যোগাযোগ,সীমান্ত ব্যাংকের লেনদেনসহ ইন্টারনাল ম্যানেজমেন্টে এই নিজস্ব ডাটা সেন্টার কাজে লাগবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।বুধবার ৬ ফেব্রুয়ারি দুপুরে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম সীমান্ত ডাটা সেন্টার উদ্বোধন করেন।এসময় তিনি ডাটা সেন্টার পরিদর্শন করেন।প্রাকৃতিক বা অন্যকোনও কারণে এই ডাটা সেন্টারের কোনও প্রকার ক্ষতি হলে কোনও ডাটা যেন নষ্ট না হয়, সেজন্য আরও বড় একটি ডাটা রিকভারি সাইট যশোরে স্থাপন করা হচ্ছে।
