
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার পার্কের সম্মেলন কক্ষে ইউনিসেফ আয়োজিত বাংলাদেশে শিশুদের জন্য অনলাইন নিরাপত্তা বিষয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার একথা বলেন। শিশুদের জন্য ইন্টারনেট নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপসহ খারাপ কন্টেন্ট ফিল্টারিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুরা কীভাবে ইন্টারনেট ব্যবহার করে এটি একটি বড় চ্যালেঞ্জ। আমাদের মনে রাখতে হবে শিশুদের কাছে আমরা কী কন্টেন্ট দিচ্ছি? শিশু উপযোগী কন্টেন্ট আমরা ইন্টারনেটে রাখিই না। শিশু পছন্দ করে এমন কন্টেন্ট দরকার।তিনি বলেন, শিশুদের জ্ঞানার্জনের পদ্ধতির সঙ্গে আমাদের বিদ্যমান পদ্ধতিটি বিপরীতমুখী। সরকারের এখনকার চেষ্টা শিশুসহ নাগরিকদের খারাপ কন্টেন্ট থেকে রক্ষা করা। পাশাপাশি শিশুদের ইন্টারনেট সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রাথমিক স্তর থেকে তথ্যপ্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক করা অপরিহার্য। খারাপ কন্টেন্টগুলোর উৎপত্তিস্থল বাংলাদেশ নয় জানিয়ে মন্ত্রী বলেন, সেজন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। আরো একটি বড় বিষয় হচ্ছে, যারা কন্টেন্টগুলো দুনিয়াব্যাপী ছড়াচ্ছেন তারা তাদের নিজেদের স্ট্যান্ডার্ডে চলেন, আমাদের স্ট্যান্ডার্ডে চলেন না। এক্ষেত্রেও সাম্প্রতিক অগ্রগতি অর্জিত হয়েছে।
