মিতু ৩ দিনের রিমান্ডে

চট্টগ্রামে ডা. মোস্তফা মোরশেদ আকাশকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই আবদুল কাদের।চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী মো.শাহাবুদ্দিন আহমেদ জানান, সোমবার মিতুর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন পূর্বনির্ধারিত জামিনের আবেদন করা হলেও রিমান্ড হওয়ায় জামিন শুনানি হয়নি।