
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় নাসিম এ কথা বলেন।বর্তমানে বিরোধীদলহীন রাজনীতির জন্য দায়ী বিএনপি নিজেই। সাম্প্রদায়িক শক্তি জামায়াতকে প্রশ্রয় দেওয়ার কারণে তাদের এই অবস্থা। এবারের নির্বাচনে নারী-পুরুষ সবাই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট দিয়েছে। সাম্প্রদায়িক রাজনীতির ক্ষেত্রে কোনো আপোষ নয়, জামায়াতকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করতে হবে।প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তকে স্মরণ করে তিনি বলেন,প্রথম যখন আমি পার্লামেন্টে সংসদ সদস্য হিসেবে আসি, তখন বক্তব্য কিভাবে দিতে হবে তা সুরঞ্জিত সেনগুপ্তের কাছে থাকে শিখেছিলাম। তিনি একজন যোগ্য পার্লামেন্টারিয়ান ছিলেন। সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের জন্য অপরিহার্য ছিলেন। তাকে আমাদের অনুসরণ করতে হবে। তাকে জেনেছি, শিখেছি। অসাম্প্রদায়িক রাজনীতির প্রবক্তা ছিলেন তিনি। হয়তো তাকে যথাযথ মর্যাদা দিতে পারিনি।
