
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইনজুরিতে থাকা ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার ক্র্যাচে ভর করে তার ২৭তম জন্মদিনের উৎসব পালন করলেন।বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের জন্মদিন পালিত হবে আর তাতে বাড়তি কিছু থাকবে না, সেটা তো হয়না। অনুষ্ঠানের কালার থিম ছিল রেড নাইট। বর্ণিল আলোর ছটায় নেইমারসহ সকলের পরিহিত এই রেড নাইট রঙের পোষাক পুরো অনুষ্ঠানকে অন্যরকম রঙে রাঙিয়ে তুলেছিল। যদিও ইনজুরি আক্রান্ত নেইমার ক্র্যাচে ভর করেই পুরো অনুষ্ঠানে সকলের মধ্যমণি হয়ে ছিলেন।
