
সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।এরশাদের সঙ্গে দেশে ফিরেছেন তার ছোট ভাই হুসেইন মোর্শেদ,তার স্ত্রী রুমানা মোর্শেদ ও জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।এরশাদকে বিমানবন্দরে স্বাগত জানান পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ,কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের,হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাদ এরশাদ ও এরিখ এরশাদ।এসময় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মুজিবুল হক চুন্নুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
