ইজতেমায় মুসল্লিদের আগমন নিয়ন্ত্রণ করা হবে

টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ১৫-১৭ ফেব্রুয়ারী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে নানা শঙ্কা ও সংশয় থাকলেও তাবলিগ জামাতের বিবাদমান দুই গ্রুপ-সাদ কান্দালিব ও মাওলানা জুবায়েরের অনুসারী আলেম-ওলামারা সরকারের হস্তক্ষেপে একসঙ্গে ইজতেমায় অংশগ্রহণ করতে সম্মত হয়েছেন।তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় ৬৪ জেলার সব মুসল্লিদের আগমন নিয়ন্ত্রণ করা হবে।তাবলিগের মুরুব্বিদের মাধ্যমে প্রত্যেক জেলা থেকে নির্দিষ্ট পরিমাণ মুসল্লিদের আসার অনুমতি দেয়া হবে। সার্বিকভাবে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা গ্রহণ করা হবে।এবারের ইজতেমা ময়দানের আশপাশে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে মুসল্লিদের বয়ান শোনানোর ব্যবস্থা করার চিন্তাভাবনা চলছে বলে জানান তারা।