
পুলিশের অপেশাদার কর্মকান্ডের জন্যে ভূক্তভোগীরা অভিযোগ কোথায় বা কাকে দিবেন এ নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকতেন।এই বিষয়টি বিবেচনা করে ও অভিযুক্ত পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’ চালু রয়েছে। এই কমপ্লেইন সেল সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘন্টাই চালু থাকে।জনসাধারণ পুলিশ সদস্যের যে কোন অপেশাদার ও অনৈতিক কর্মকান্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং complain@police.gov.bd ই-মেইলে এ সেলে অভিযোগ করতে পারবেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ডিএন্ডপিএস-১) এর তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হচ্ছে।
