বিপিএলের ফাইনালে কুমিল্লা

৮ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।ফাইনালের জন্য দ্বিতীয় কোয়ালিফয়ারে ঢাকা ডায়নামাইটেসর মুখোমুখি হতে হবে রংপুরকে।১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দেখেশুনেই শুরু করেন কুমিল্লার দুই ওপেনার এভিন লুইস ও তামিম ইকবাল। উদ্বোধনী জুটি থেকে ৩৫ রান আসে। ব্যক্তিগত ১৭ রানে মাশরাফির বলে বলে আউট হন তামিম। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন এনামুল হক বিজয় ও এভিন লুইস।দুজনের ব্যাট ভর করে জয়ের স্বপ্ন দেখতে থাকে কুমিল্লা। রংপুরের বোলারদের ভাজেভাবেই শাসন করতে থাকেন লুইস ও বিজয়। দুজনে মিলে গড়েন ৯০ রানে জুটি। ৩২ বলে ৩৯ রান করে দলীয় ১২৫ রানে শফিউলের বলে বোল্ড হন বিজয়।১৩ নম্বর ওভারে আফ্রিদির বলে রুশোর ক্যাচ ফেলে দেন ওয়াহাব রিয়াজ। এর সুযোগটা পুরোপুরি কাজে লাগায় পঞ্চম উইকেট জুটি। ৭০ রান আসে রুশো-হাউয়েলের ব্যাট থেকে।