দ্বিতীয়দিনের মতো শিক্ষকদের অবস্থান

সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বিতীয়দিনের মতো এই অবস্থান কর্মসূচি শুরু করেন ইংরেজি,গণিত ও বিজ্ঞানের শিক্ষকরা।বেলা সোয়া ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছিলো।চাকরি স্থায়ীর দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ (সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট) প্রকল্পের অধীন অতিরিক্ত শ্রেণি শিক্ষকেরা (এসিটি) দ্বিতীয়দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন।এসময় উপস্থিত ছিলেন-মুখপাত্র সলতানুল মোসলেষিন অনিক, সহ-সভাপতি বাকিউল ইসলাম রাফি, চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি মাহি উদ্দিন প্রমুখ।