
বিপিএল ক্রিকেটের এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে যাওয়ার প্রথম বাধা পেরিয়েছে ঢাকা ডায়নামাইস।অন্যদিকে বিদায় নিল মুশফিকের চিটাগং।১৩৬ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ঢাকাকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার উপুল থারাঙ্গা ও সুনীল নারাইন।৪.১ ওভারে ৪৪ রান যোগ করেন তারা। নারাইন ১৬ বলে ৩১ রানে ইনিংস খেলে খালেদ আহমেদের বলে আউট হন।উদ্বোধনী জুটির মতো দ্বিতীয় উইকেট জুটিতেও আসে ৪৪ রান।মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে শুরুটা ভালো হয়নি চিটাগংয়ের। দলীয় ২২ রানে প্যাভিলিয়নে ফেরত যান ওপেনার ইয়াসির আলী।
