জাহালমের ঘটনায় তদন্ত কমিটি দুদক

সোমবার ০৪ ফেব্রুয়ারি দুপুরে দুদক কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।এ তদন্ত কমিটির প্রধান হলেন পরিচালক (লিগ্যাল) আবুল হাসনাত মো. আব্দুল ওয়াদুদ।
জাহালমের কারাভোগ ও হয়রানির ঘটনায় তদন্তকারী কর্মকর্তাদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ জাহালমের ঘটনায় দুদকের তদন্তকারী কর্মকর্তাদের যদি কোনো গাফিলতি থেকে থাকে,তাহলে ব্যবস্থা নেওয়া হবে।এ জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।জেলা জজ পদমর্যাদার দুদকের একজন পরিচালককে প্রধান করে কমিটি করা হয়েছে।এর আগে দুদক চেয়ারম্যান বলেছিলেন, জাহালমকে সালেক হিসেবে চিহ্নিত করেছে ব্যাংক।পুলিশও আসামি হিসেবে জাহালমকে সালেক হিসেবে চিহ্নিত করেছে।এনআইডি কর্তৃপক্ষও একই ভুল করেছে।এটা দুঃখজনক।তাই কোথায় আসলে ভুল হয়েছে, সেটাই খতিয়ে দেখা হবে।রাতে মুক্তি পাওয়ার পর বাইরে সাংবাদিকের জাহালম বলেন,আমাকে বিনা বিচারে আটকে রেখেছে।আমি দুদকের বিচার চাই।ক্ষতিপূরণ চাই।