ওয়ালটন জাতীয় মহিলা রাগবি প্রতিযোগিতার ফাইনালে রংপুর ও ঠাকুরগাঁও

আজ সোমবার শুরু হয়েছে ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা রাগবি প্রতিযোগিতা-২০১৯।উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।প্রথম সেমিফাইনালে রংপুর জেলা ১২-০ ব্যবধানে নারায়ণগঞ্জ জেলাকে হারিয়ে ফাইনালে উঠেছে।দ্বিতীয় সেমিফাইনালে ঠাকুরগাঁও জেলা ১০-০ ব্যবধানে কিশোরগঞ্জ জেলাকে হারিয়ে ফাইনালে নাম লেখায়।সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল নিয়ে অনুষ্ঠিত হয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

সেখানে কিশোরগঞ্জ জেলা ১০-০ ব্যবধানে নারায়ণগঞ্জকে হারিয়ে তৃতীয় হয়।নারায়ণগঞ্জ হয় চতুর্থ।আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ফাইনালে মুখোমুখি হবে রংপুর ও ঠাকুরগাঁও জেলা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলহাজ¦ ফরিদা আক্তার বেগম, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, ওয়ালটন গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ, রাগবি ফেডারেশনের সদস্য দীন ইসলাম ও সিরাজুল ইসলাম এবং রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের কর্মকর্তাগণ।