
পিতা মাতার উচিত তার সন্তানদের কুরআন পাঠ ও অধ্যয়নের জন্য উৎসাহিত করা।তবে তা হবে সুপরিকল্পিতভাবে, উত্তম পন্থায়।অধ্যয়নের ক্ষেত্রে শিশুর জন্য কি কি বাধা রয়েছে, যা শিশুর মনোযোগকে পাঠের আকর্ষণ থেকে দূরে রাখে। টেলিভিশন এবং গান হলো এ ধরণের বস্তু, যার নিয়ন্ত্রণহীনতা তাদেরকে পাঠের মনোযোগ থেকে দূরে রাখে। টেলিভিশনের মুভি এবং অন্যান্য অনুষ্ঠান দেখে তারা যেভাবে দিবাস্বপ্ন দেখা শুরু করে তা তাদের মনোযোগকে বিনষ্ট করে দেয়। পিতা মাতা কখনোই তার সন্তানকে কোন বিষয়ে আগ্রহী করতে পারেন না, যদি না তারা তাকে ঐ বিষয়ের গুরুত্ব সম্পর্কে উপলব্ধি করাতে না পারেন। এ কারণে বাবা মায়ের উচিত ধৈর্য ধরে বুদ্ধিমত্তার সাথে তাকে এ বিষয়টি সম্পর্কে তার মাঝে আগ্রহ জাগিয়ে তোলা। যদি তাকে কুরআন পাঠের গুরুত্ব সম্পর্কে বুঝানো যায় এবং সে তার প্রিয়জনদের যখন কুরআন পাঠ করতে দেখে, তখন সে নিজেও কুরআন পাঠ করতে আগ্রহী হয়।এছাড়া শিশুদের সাথে শুধু গুরুগম্ভীর কথা না বলে তাদের সাথে আনন্দ করুন, তাদের কিছু সাহচর্য দিন, যাতে তারা আপনার কথায় বিরক্ত হওয়ার সুযোগ না পায়।
