শান্তিনগর-মাওয়া ফ্লাইওভার বাস্তবায়ন

রোববার ০৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম জানান চলতি বছরের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে রাজধানীর শান্তিনগর থেকে মাওয়া রোড (ঝিলমিল)পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভারটি বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।রাজউকের রাজধানীর শান্তিনগর থেকে মাওয়া রোড (ঝিলমিল) পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভারটি বর্তমান সরকারের পিপিপি পদ্ধতিতে নির্মাণের পরিকল্পনা রয়েছে।৬ জুন ২০১৮ সালে প্রকল্পের অনুকূলে ৫৩৪.৭২ কোটি টাকার ভায়াবিলিটি গ্যাপ ফিনিশিং প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে অনুমোদন হয়েছে।প্রকল্পটি বাস্তবায়নের জন্য ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ নির্ধারণ করা হয়েছে।