
রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।খাদ্যে ভেজাল দেয়া আমাদের দেশের কিছু শ্রেণির মানুষের চরিত্রগত বদ অভ্যাস।এটা বন্ধ করতে হবে।কেননা ভেজাল খাদ্য খেয়ে মানুষের উপকার তো হবে না, অপকারই হবে যদিও ভেজাল বিরোধী অভিযান চলছে, এটি আরো ব্যাপকভাবে করার জন্য আমরা আলাদাভাবে একটা কর্তৃপক্ষই করে দিয়েছি।হাটে ঘাটে মাঠে যেন এই ভেজালবিরোধী অভিযানটা অব্যাহত থাকে তার ব্যবস্থা আমরা নিচ্ছি, ভবিষ্যতে আরো নেব।
আজকে গবেষণার ফল দেশের মানুষ পাচ্ছে।গবেষণার মাধ্যমে আমরা নতুন নতুন ধান,বীজ উদ্ভাবনই করছি না,আমাদের কৃষকদেরকে বিনামূল্যে বীজ বিতরণ করে আমরা উৎসাহিত করেছি।যার ফলাফলটা আজকে দেশের মানুষ পাচ্ছে।এখন ফসল যেমন উৎপাদন হচ্ছে,মানুষের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হচ্ছে।একগাদা ভাতই শুধু খেতে হবে না,ভাতের সাথে পর্যাপ্ত শাক সবজিও খেতে হবে।আর মাছ,ডিম তো আছে।যাতে খাবারটা সুষম খাদ্য হয়।আর সুষম খাদ্য হলেই পুষ্টির নিশ্চয়তাটা থাকবে।আর নজর দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে।
