
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) এর কার্যনির্বাহী কমিটির সদস্যরা রবিবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সঙ্গে।সংগঠনের সভাপতি তরফদার মো. রুহুল আমিনের নেতৃত্বে বিকেলে কমিটি বিকেলে ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করে।সংগঠন ফুটবল উন্নয়নমুখী কর্মকাণ্ড করছে বলে সন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেছেন,বিডিডিএফ তৃণমূলে ফুটবল উন্নয়নে অবদান রাখছে। ফুটবলে উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা একান্ত কাম্য।মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মো. রুহুল আমিন বলেন,তৃণমূলে ফুটবলের প্রচার ও প্রসারে বিডিডিএফএ কি কি কর্মকান্ড চালাচ্ছে তা আমরা ক্রীড়ামন্ত্রীর কাছে উপস্থাপন করেছি। তিনি আমাদের এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ফুটবলের চলমান বিভিন্ন সমস্যা নিরসণের আশ্বাস দিয়েছেন।
