
রোববার ৩ ফেব্রুয়ারি দুপুর ১টায় স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট।মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে পাকিস্তানের চেতনা বাস্তবায়নের জন্য কাজ করে গেছেন।সামরিক ট্রায়ালের মাধ্যমে বহু সামরিক কর্মকর্তাকে হত্যা করেছেন।পরবর্তীতে তার বংশধর যারা দেশ শাসন করেছেন, তারাও একই চিন্তা চেতনায় দেশ পরিচালনা করেছেন।
আমরা অবাক হই, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথায় মানবতার কথা বলেন, কর্মীদের মামলার কথা বলেন।গত ১০ বছর আপনাদের নেতারা যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য আগুন সন্ত্রাস করেছে। যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত, তাদের নামে মামলা হয়েছে। বিএনপি নেতিবাচক রাজনীতির কারণে আজ কোথায় চলে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-চক্রের দাওয়াত দিলেন, কিন্তু বিএনপি নেতারা সেই দাওয়াতে গেলেন না। দাওয়াত রক্ষা করা সভ্যতা ও শিষ্টাচারের অংশ।
