আটকে পড়া পর্যটকবাহী জাহাজ উদ্ধার

আটকে পড়া জাহাজটি সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীতে আটকে পড়া পর্যটকবাহী বে-ক্রুজ জাহাজটি উদ্ধার করা হয়েছে।জাহাজে তিন শতাধিক পর্যটক ছিল।শনিবার সন্ধ্যায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জাহাজটি উদ্ধার করা হয়।ট্রলার দিয়ে জাহাজটি টেনে টেকনাফ ঘাটে নিয়ে আসা হয়।এর আগে বেলা ১১টার দিকে টেকনাফের জালিয়াপাড়া সংলগ্ন নাফনদীতে পাখায় মাছ ধরার জাল জড়িয়ে জাহাজটি আটকে পড়েছিল।শনিবার সন্ধ্যায় ৬টার দিকে নাফ নদে আটকে পড়া জাহাজটি উদ্ধার করা হয়েছে।তবে ফেরত আসা পর্যটকদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।অতিরিক্ত যাত্রী বহন করার কথা শুনেছি,বিষয়টি প্রমাণিত হলে জাহাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।