
শনিবার ২ ফেব্রুয়ারি রাজধানীর আশকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি জানান প্রশ্নফাঁসের সঙ্গে যুক্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পরীক্ষা শুরুর মুহূর্তে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন,আশা করছি সারাদেশে শান্তিপূর্ণভাবে সব পরীক্ষা সম্পন্ন হবে।আমরা শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থী সবার কাছে পূর্ণ সহযোগিতা আশা করছি।আমরা চাই এবারও প্রশ্নফাঁস ও নকলমুক্ত পরীক্ষা হোক।এখন পর্যন্ত ভালোভাবেই হচ্ছে।কোথাও কোনও নেতিবাচক খবর পাইনি।আমি আবারও বলছি,গত বছর কোনও প্রশ্ন ফাঁস হয়নি।এ বছরও সেই প্রক্রিয়া অনুসরণ করছি।এবার আরও জোরদার করা হয়েছে যেন প্রশ্নফাঁস না হয়।গোয়েন্দা নজরদারী চলছে।ইতোমধ্যে বেশ কিছু গ্রেফতার করা হয়েছে।কোনও অপচেষ্টার প্রমাণ পেলে তাদের প্রেফতার করা হচ্ছে।অভিভাক, শিক্ষক ও পরীক্ষার্থী কেউ কোনও ধরনের অপপেষ্টার সঙ্গে যুক্ত হবেন না।
