দাঁড়িয়ে আছে সুবিশাল নীল আকাশ

শুক্রবার ১ ফেব্রুয়ারি কক্সবাজারের সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব।সেখানে বাংলার ঐতিহ্য ঘুড়িকে ধারণ করা আর সৈকতকে নির্মল রাখার শপথ নিলেন ঐতিহ্যপ্রেমীরা।সমুদ্রের নীল জল ঢেউয়ে গর্জন তুলে দাঁড়িয়ে আছে সুবিশাল নীল আকাশ।আর সেই আকাশেই শীতের বিকেলে উড়লো রঙ-বেরঙের বাহারি সব ঘুড়ি।বিকেলে সুগন্ধা বিচে বাংলাদেশ ঘুড়ি ফেডারশেনের আয়োজনে জাতীয় ঘুড়ি উৎসব উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন,আমাদের ছেলেমেয়েরা ঘরবন্দি হয়ে যাচ্ছে।তাদের নির্মল আনন্দের ছোঁয়ায় আনতে হবে।মূল আয়োজন শুরু হওয়ার আগেই সুগন্ধা বিচে নিয়ে আসা হয় ২৫ ফুট দীর্ঘ বিরাট টেরাকোটা টেপা পুতুল।সৈকত সাজানো হয় ছোট বড় নানান পতাকা আর বেলুনে।আয়োজনের উদ্বোধন হতেই সৈকতে আসা পর্যটকের দল জলকেলি ভুলে মেতে ওঠেন ঘুড়ি উৎসবে।নানান রঙের ঘুড়ি উড়িয়ে সব বয়সের ঘুড়ি প্রেমীরা নীল আকাশ করে তোলেন ঘুড়ির রঙে বর্ণিল।বেসাতি, ড্রাগন,ডেল্টা,বহুবিধ বক্স,মাছরাঙা,ঈগল,ডলফিন,অক্টোপাস,সাপ,ব্যাঙ,মৌচাক,কামরাঙা, গুবরেপোকা,আগুনপাখি,পেঁচা,ফিনিক্স,জেমিনি,চরকি,পালতোলা নৌকা,সাইকেল,রয়েল বেঙ্গল টাইগার,কুকুর,হাতি,ফুটবলসহ বিভিন্ন ধরনের ঘুড়ি ওড়ানো হয়।