আজ প্রধানমন্ত্রীর চা-চক্র রাজনীতিবিদদের জন্য

আজ রাজনীতিবিদদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্র।যেসব রাজনৈতিক দল নির্বাচনে এবং আগের সংলাপে অংশ নিয়েছিল,তাদেরকে চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে।তবে আগের সংলাপে অংশ নিলেও এবার চা-চক্রে অংশ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তারা।আজ বিকাল সাড়ে তিনটায় গণভবনের এই চা-চক্র শুরু হবে।জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আবু তৈয়ব জানান জাতীয় পার্টি চা-চক্রে উপস্থিত থাকবে।১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জানান,তারা চা-চক্রে যাচ্ছেন।জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়াও চা-চক্রে যোগ দেবেন বলে জানান।প্রধানমন্ত্রীর সরকারি এ বাসভবনের সবুজ লনে চা-চক্র অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী উপস্থিত নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।