
শুক্রবার বিকেলে বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশ গ্রন্থমেলা উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।নতুন প্রজন্মকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাঙালির আত্মত্যাগ ও সংগ্রামের সঠিক ইতিহাস জানাতে হবে।কতটা ত্যাগ আর সংগ্রামের পথ পাড়ি দিলে একটি জাতি তার কাঙ্খিত গন্তব্যে পৌঁছতে পারে তা তাদের জানাতে হবে। বাঙালির প্রাণের মেলা বইমেলা।বইমেলায় গিয়ে বই কিনে নতুন বইয়ের ওপর হাত দেয়ার আনন্দই আলাদা।বাঙালির ইতিহাস ত্যাগের ইতিহাস।আর সেটিই আমাদের অর্জন।১৯৪৮ সালে ভাষার জন্য আন্দোলন শুরু হয়।

এই আন্দোলনের পথ ধরে আমাদের স্বাধীকার আদায়।২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা করার উদ্যোগ আমাদের সরকারের আমলেই নেয়া হয়।১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের ঘোষণা দেয় ইউনেস্কো।নিরাপত্তাজনিত কারণ ও দর্শনার ১৬ বারের মতো অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ।বিদেশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা ভাষার প্রখ্যাত কবি শঙ্খঘোষ এবং মিশরের লেখক,গবেষক ও সাংবাদিক মোহসেন আল-আরিশি।শুভেচ্ছা বক্তব্য দেন,সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল।স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।এবারের বইমেলায় ৫২৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।এছাড়া ১৮০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্রন্থমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা।২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে গ্রন্থমেলা।
