
শুক্রবার ১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল গণভবনে যান।প্রতিনিধি দলের সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু বলেন,আমরা চিঠি নিয়ে সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এসেছি।প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. খোরশেদ আলমের কাছে চিঠি বুঝিয়ে দেওয়া হয়েছে।ঐক্যফ্রন্টের চিঠিতে বলা হয়েছে,গণভবনে ২ ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণের জন্য আপনাকে (প্রধানমন্ত্রী) ধন্যবাদ।আজ জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় মাননীয় প্রধানমন্ত্রীর চা চক্রের আমন্ত্রণ অন্যতম এজেন্ডা হিসেবে আলোচিত হয়েছে।কমিটি এই চা চক্রে অংশ না নেওয়ার ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আগামীকাল ২ ফেব্রুয়ারি একাদশ সংসদ নির্বাচনের আগে যে ৭৬টি দলের সঙ্গে সরকার সংলাপ করেছে তাদের আবারও গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
