সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

বৃহস্পতিবার ৩১ জানুয়ারি সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি করা হয়।রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টেলিভিশন আরটিভির প্রতিবেদক সোহেল রানা ও ক্যামেরাপারসন সায়মনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিকরা।বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্রাবের সাধারণ সম্পাদক দীপু সারোয়ার বলেন,সরকারি হাসপাতালে গরিব রোগীরা চিকিৎসা নিতে যায়।সেখানে যদি অনিয়ম হয়,তাহলে মানুষের মৌলিক অধিকার কিভাবে বাস্তবায়ন হবে।হাসপাতালের অনিয়ম তুলে ধরা সাংবাদিকদের কাজ।সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি সাখাওত হোসেন বাদশা বলেন, সাংবাদিক সমাজে কেউ লাঞ্চিত হলে তার পক্ষ নিচ্ছে না।আর এ কারণেই এ ধরনের হামলা হচ্ছে।সাংবাদিকদের যেভাবে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।তাতে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ কোথায়।
এ ঘটনায় হাসপাতালের পরিচালক ডা. আমিন আহমেদ খানের পদত্যাগ ও দুই ওয়ার্ড বয়কে গ্রেফতারের দাবি জানান সাংবাদিকরা।মানববন্ধন থেকে জানানো হয় ঢাকা সাংবাদিক ইউনিয়ন প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ দেবে।এরপরে কোন সমাধান না হলে আন্দোলনের ডাক দেওয়া হবে।মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য খান মামুন প্রমুখ বক্তব্য দেন।হামলার শিকার সাংবাদিকরা মুগদা থানায় জিডি করেছেন।হামলাকারীদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।তিনি হাপাতালের ওয়ার্ড বয়।তার নাম আসিফ।