
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের বিস্তারিত তুলে ধরে বাংলা একাডেমি।অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ বেড়েছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা।অমর একুশে গ্রন্থমেলায় এবার ৪৯৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে ছুটির দিন ছাড়া গ্রন্থমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে রাত ৯টা এবং একুশে ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু,ভারতীয় কবি শঙ্খ ঘোষ,মিশরীয় লেখক-গবেষক মোহসেন আল আরিশি।স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী।সোহরাওয়ার্দী উদ্যান অংশকে ৪টি চত্বরে ভাগ করা হয়েছে।একাডেমি প্রাঙ্গণে ১০৪ প্রতিষ্ঠানকে ১৫০টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৯৫ প্রতিষ্ঠানকে ৬২০টি ইউনিট লিটল ম্যাগাজিন চত্বরে ১৮০টি লিটলম্যাগকে ১৫৫টি স্টল দেওয়া হয়েছে।২৫টি স্টলে ২টি করে লিটল ম্যাগাজিনকে স্থান দেওয়া হয়েছে।অন্য ১৩০টি প্রতিষ্ঠান একক স্টল বরাদ্দ পেয়েছে।একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমির ১টি প্যাভিলিয়ন,৪ ইউনিটের ২টি,একাডেমির শিশুকিশোর উপযোগী বইয়ের জন্য ১টি,একাডেমির সাহিত্য উত্তরাধিকারে ১টি স্টল থাকবে।
মাসব্যাপী গ্রন্থমেলায় এবারও প্রতি শুক্র ও শনিবার শিশু প্রহর ঘোষণা করা হয়েছে।
গ্রন্থমেলায় বাংলা একাডেমি ও মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে।গ্রন্থমেলায় টিএসসি ও দোয়েল চত্বর উভয় দিক দিয়ে দুটো মূল প্রবেশপথ বাংলা একাডেমি প্রাঙ্গণে তিনটি পথ,সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ ও বাহিরের মোট ৬টি পথ থাকবে।বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এবং স্বাধীনতা স্তম্ভ নিয়ে নানা তথ্য সম্বলিত প্ল্যাকার্ড স্থাপিত হয়েছে গ্রন্থমেলায়।২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে সেমিনার।শিল্প,সাহিত্য ও সংস্কৃতি,রাজনীতি,সমকালীন প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে এসব সেমিনারে।প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবি কণ্ঠে কবিতা পাঠ।অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বাংলা একাডেমি শিশু-কিশোর চিত্রাঙ্কন সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা এবং সঙ্গীত প্রতিযোগিতা আয়োজন করেছে।
