
বৃহস্পতিবার ৩১ জানুয়ারি সন্ধ্যায় মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব (পার-২) একেএম ফজলুল হক খান স্বাক্ষরিত এক চিঠিতে বদলির প্রজ্ঞাপন জারি হয়।দুর্নীতি দমন কমিশনের সুপারিশের ভিত্তিতে ২৩ কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন জায়গায় বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।আগামী সাতদিনের মধ্যে তারা বদলি করা কর্মস্থলে যোগ না দিলে,বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি পেয়েছেন বলে গণ্য হবে।দুদক থেকে এই ২৩ কর্মকর্তা-কর্মচারীকে বদলির জন্য সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ে।স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন কার্যালয়ে কতিপয় দুর্নীতিবাজ,স্বেচ্ছাচারী ও ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে দুর্নীতির হাত শক্ত করছেন।যা স্বাস্থ্য অধিদফতরের সুশাসনের ক্ষতি করছে।এসব কর্মকর্তা-কর্মচারীরা অঢেল সম্পদের মালিক হয়েছেন দুনীতির করে। দুদকে তাদের বিরুদ্ধে ইতোমধ্যে অনেক অভিযোগ জমা হয়েছে।যা আমাদের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধান পর্যায়ে রয়েছে।সহকারী মো. মাসুম, প্রধান সহকারী আনোয়ার হোসেন, বরিশাল স্বাস্থ্য অধিদফতরের পরিচালকের কার্যলয়ের প্রধান সহকারী মো. রাহাত খান, উচ্চমান সহকারী জুয়েল, রংপুর স্বাস্থ্য অধিদফতরের পরিচালকের কার্যলয়ের উচ্চমান সহকারী আজিজুর রহমান, স্টেনোগ্রাফার সাইফুল ইসলাম এবং প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম।বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি প্রতিরোধে দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান সচিবালয়ে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের কাছে ২৫ দফার একটি সুপারিশ হস্তান্তর করেন।এ সুপারিশে স্বাস্থ্যের ১১টি দুর্নীতির খাতও উল্লেখ করা হয়।
