
আজ বৃহস্পতিবার জনতা সফটওয়্যার পার্কের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রতিষ্ঠানটির সিইও আশিকুল আলম খান।দেশে প্রথম সারির ই-কমার্স সাইট প্রিয়শপ ডট কম (priyoshop.com)-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটি ধন্যবাদ ক্যাম্পেইন শুরু করেছে।যেখানে কাস্টমারগণ এই সাইট থেকে পণ্য কিনলেই পাবেন নিশ্চিত উপহারসহ নানা ধরনের ক্যাশ ভাউচার।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চমক দেখাতে চায় প্রিয় শপ।সেই ২০১৩ সাল থেকে অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে আজকের এই অবস্থানে এসেছে প্রিয়শপ।এ উপলক্ষ আমরা আয়োজন করেছি সাত দিনের একটি ধন্যবাদ ক্যাম্পেইন।এখানে নিয়মিত নতুন কাস্টমারদের জন্য প্রায় দুই কোটি টাকার সমমূল্যের উপর নিয়ে সাজানো হয়েছে এ ক্যাম্পেইন।১ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ধন্যবাদ ক্যাম্পেইন। এ সময় ৭০০ বা তার অধিক টাকার পণ্য কিনলেই মিলবে ফ্রী ডেলিভারি,১০০ টাকা মূল্যের ৭টি টি কুপনে ৭০০ টাকার ক্যাশ ভাউচার,৩০০ টাকার ভাউচার সহ কৃতজ্ঞতা কার্ড এবং আপ টু সাতশ টাকা মূল্যের ধন্যবাদ বক্স।এই বর্ষপূর্তি উপলক্ষে এই ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সর্বোচ্চ সংখ্যকবার অর্ডারকৃত কাস্টমারদের মধ্যে লটারির মাধ্যমে বাছাই করে একজন ভাগ্যবান ক্রেতা পুরস্কার হিসেবে পাবেন ৫০ হাজার টাকার শপিং ভাউচার। এছাড়াও থাকছে আরো উপহার যেমন, ১ জন পাবেন ২৫ হাজার টাকার শপিং ভাউচার, ১ জন পাবেন ১৫ হাজার, ১ জন পাবেন ১০ হাজার, ৫ জন পাবেন, পাঁচ হাজার, ৫জন পাবেন দুই হাজার টাকা, ১০ জন পাবেন, ১ হাজার, এবং ১০জন পাবেন ৫০০ টাকা মূল্যের শপিং ভাউচার।এ সময় উপস্থিত ছিলেন প্রিয়শপ-এর অপারেশন ম্যানেজার রোমেল ডি রোজারিও, প্রধান হিসাব রক্ষক এস এম এ আহমেদ, লিড মার্কেটিং এন্ড বেন্ডিং মো: শামসুল আরেফীন সহ অন্যান্য কর্মকর্তারা।
