নিজেকে অবহেলিত ভাবলে চলবে না

বৃহস্পতিবার ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী তার কার্যালয়ে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন দেশ এগিয়ে যাচ্ছে,এগিয়ে যাবে।কেউ নিজেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা অবহেলিত ভাববেন না।ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী সংস্কৃতির বিকাশ ঘটানোর আহ্বান জানান।কেউ যেন দূরে পড়ে না থাকে।সেইটাই হচ্ছে আমাদের লক্ষ্য।আর সেই লক্ষ্য নিয়ে আমরা বিশেষভাবে কিছু উদ্যোগ নিয়েছি।যার ফলে আজকে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান।অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা নিজস্ব স্বকীয়তায় পোশাক পরিধান করে উপস্থিত হওয়ার বিষয়টিতে প্রশংসা করেন শেখ হাসিনা।আমার খুব ভাল লাগলো প্রত্যেকে নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে সুন্দরভাবে এসেছে।এটা খুবই সুন্দর লেগেছে।খুবই ভাল লেগেছে।আমাদের মহান নেতা জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার দেশ গড়ার ইনশাল্লাহ আমরা সেই সোনার বাংলাদেশ গড়ে তুলবো।বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে,কারণ মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে আমরা বিজয়ী জাতি।আমরা কারো কাছে মাথা নত নয়,আমরা বিশ্বে মাথা উঁচু করে চলবো এবং আমাদের বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান।এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি