
বৃহস্পতিবার ৩১ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি পদে সমকালের জাকির হোসেন ইমন সাধারণ সম্পাদক পদে ডিবিসি নিউজের অনিক ও সহ-সভাপতি মো. বশীর হোসেন মিয়া নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৬৮টি।২৭১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী অনিক।৩৫২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য অবজারভার এর মো. বশির হোসেন মিয়া।যুগ্ম সম্পাদক পদে ৩৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাওহার ইকবাল খান।কোষাধ্যক্ষ পদে ৩২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের আবু কাওসার খোকন।সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন মো. আনওয়ার সাদাত সবুজ ২৪৯।প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জাকিয়া সুলতানা ২৫১ ভোট,দফতর সম্পাদক পদে জামান সৈয়দী ২৬৪ ভোট,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমিনুল রানা ২৬৫ ভোট,প্রশিক্ষণ ও গবেষণা পদে শামীম আহসান ৩৪৬ ভোট নির্বাচিত হয়েছেন।১১টি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হচ্ছেন নাসিমা আক্তার সোমা (৪১৮ ভোট), মাহমুদা আক্তার (৪০১ ভোট),মোহাম্মদ আব্দুল ওয়াদুদ (৩৯৫ ভোট),নজরুল ইসলাম বশীর (৩৯২ ভোট),লাবিন রহমান (৩৯১ ভোট),মো. মামুনুর রশীদ মামুন (৩৬৬ ভোট),কারনিনা খন্দকার (৩৬৫ভোট),মো. মান্নান মিয়া (৪৮৪ ভোট),শহীদ রানা (৪৫২ ভোট),দীপক ভৌমিক (২৯৮ ভোট) ও মোহাম্মদ সানাউল্লাহ (২৯৬ ভোট)।
