
আগামী ২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় যাতে কোনোভাবেই প্রশ্নফাঁস কিংবা ভুয়া প্রশ্ন ছড়াতে না পারে সেজন্য সাইবার দুনিয়ায় নজরদারি শুরু করেছে র্যাব।এ ছাড়া এই অপতৎপরতা বন্ধে আন্ডারকাভার অপারেশন চালাবে তারা।বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।তিনি বলেন,প্রশ্নফাঁস রোধে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি শুরু করেছে র্যাব।সাইবার পেট্রোলিং চলছে,চালানো হবে আন্ডারকাভার অপারেশন।ইতোমধ্যে র্যাব কার্যক্রম শুরু করেছে।২/১ দিনের মধ্যে ফলাফল পাবেন আপনারা।র্যাব মহাপরিচালক বলেন,এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশে বলব,আপনারা প্রশ্নপত্রের পেছনে দৌড়াদৌড়ি করবেন না।শিক্ষকদের উদ্দেশে বলছি, আপনারা এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হবেন না।শিক্ষার্থীদের বলছি,কেউ যদি এ ধরনের কোনো কাজের সঙ্গে সংশ্লিষ্ট থাকে তাহলে তাদেরকে আমরা গ্রেপ্তার করব।শিক্ষার্থীদের গ্রেপ্তার করলে তাদের শিক্ষাজীবন বিনষ্ট হয়ে যাবে,আমরা এমনটা করতে চাই না।তাই তাদের এসব থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।
