
বুধবার বিকেল ৩টায় জাতীয় সংসদ শুরু হয় ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করেছে।এসময় ড. শিরীন শারমিনকে টানা তৃতীয়বারের মত স্পিকার নির্বাচিত করা হয়।ড. শিরীন শারমিন স্পিকার নির্বাচিত হওয়ার পর সংসদের বৈঠক ২০ মিনিটের বিরতি দেয়া হয়।রাষ্ট্রপতি আবদুল হামিদের স্পিকারকে শপথ বাক্য পাঠ করান। এরপর সভাপতির আসনে বসে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।এরপর ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।আমাকে নির্বাচিত করায় আমি বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা রংপুর-৬ এর সমগ্র পীরগঞ্জবাসীদের, যারা তাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন।তাদের জন্যই আমি একাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছি। পীরগঞ্জের সকল মা বোন,তরুণ ভাই-বোনদের আন্তরিক ধন্যবাদ যানাই,যারা কনকনে শীতের রাতেও বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী পথসভায় উপস্থিত থেকেছেন।অনুরূপভাবে সারা বাংলাদেশে নির্বাচনী আসনে ব্যাপক উপস্থিতির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারা বাংলাদেশে যে ব্যাপক উন্নয়নের প্রতি অকুণ্ঠ সমর্থন করেছেন তাদেরকে।
