ছাত্রলীগের সাবেক সভাপতি ছুরিকাহত

সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সরদার মশিয়ার রহমানকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্তরা।

মঙ্গলবার ২৯ জানুয়ারি দিবারাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের রেড ক্রিসেন্ট সোসাইটির অফিসের সামনে এ ঘটনা ঘটে।পরে সরদার মশিয়ার রহমানকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।রেড ক্রিসেন্ট অফিসে জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ১০টার দিকে মশিয়ার পুরাতন সদর হাসপাতাল সংলগ্ন চায়ের দোকানে চা পান করছিলেন।এ সময় হঠাৎ পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক দুর্বৃত্তরা।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসাপাতালে নিয়ে যায়।সাতক্ষীরা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান,তার অবস্থা আশঙ্কাজনক।এদিকে খবর পেয়ে রাতেই সদর হাসপাতালে ছুঁটে আসেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ শুভ্র,জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মোড়ল,তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম,সাতক্ষীরা পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান প্রমুখ।