
মোহাম্মদ রাসেল:
সবুজবাগ থানার উদ্যোগে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দুপুর ১২.০০ টায় শুরু হয় ১.০০ টায় শেষ হয়।২৯ জানুয়ারি,মঙ্গলবার এ র্যালী সবুজবাগ থানা গেট হতে শুরু হয়ে বাসাবো খেলার মাঠ হয়ে টেম্পুষ্ট্যান্ড হয়ে বাসাবো ওহাব কলোনী হয়ে পুনরায় সবুজবাগ থানায় শেষ হয়।র্যালীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মতিঝিল)মোহাম্মদ আনোয়ার হোসেন পিপিএম,অতিঃ উপ-পুলিশ কমিশনার (মতিঝিল)মোনালিসা বেগম,সিনিঃ সহকারি পুলিশ কমিশনার (সবুজবাগ)মোঃ রাশেদ হাসান,অফিসার ইনচার্জ (সবুজবাগ থানা) মোঃ আব্দুল কুদ্দুস ফকির,কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন র্যালী শেষে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।ওপেন হাউজ ডে-তে পুলিশ কর্মকর্তাগণ নারী ও শিশু বান্ধব পুলিশিং সেবা,কমিউনিটি পুলিশিং এর সুফল,ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রদত্ত সেবা, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা কিভাবে আরো দ্রুত জনগনের দ্বারপ্রান্তে পৌঁছানো যায় এই সংক্রান্তে আলোচনা করেন।পুলিশিং সেবা সহজতর করার লক্ষ্যে উপস্থিত জনতার পক্ষ হতে পরামর্শ গ্রহণ করা হয়।২৭ জানুয়ারি ২০১৯ হতে শুরু হওয়া পুলিশ সেবা সপ্তাহ আগামী ২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত চলবে।
