
মঙ্গলবার দ্বিতীয়বারের দেখায় তার চেয়ে একটু বেশি, ১৪১ রান সংগ্রহ করে মেহেদী হাসান মিরাজের দল। তবে এবার ফল ভিন্ন। দারুণ ছন্দে থাকা রংপুর ৬ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে।
রিলে রুশো ও এবি ডি ভিলিয়ার্সের দায়িত্বশীল ব্যাটিংয়ে রংপুর আসরের সপ্তম জয় তুলে নেয় সহজেই। তবে জয়ের ঠিক কাছাকাছি আসতে আউট হয়ে যান দুইজনই। রুশো ৪৩ বলে ৫৫ ও ডি ভিলিয়ার্স ২৭ বলে ৩৭ রান করেন।
