ব্যাখ্যা চাইলেন দুদক চেয়ারম্যান

আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের কাছে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।ইকবাল মাহমুদ বলেন, টিআইবিকে আমরা আগেও বলেছি, আপনারা কোন মেথোডোলজি ইউজ করেছেন, আমাদের জানান।নিশ্চয়ই তাদের কাছে অ্যানালিটিকস আছে।ফ্যাক্টস অ্যান্ড ফিগার আছে।আমাদের কাছে এখনো প্রতিবেদনটা এসে পৌঁছায়নি।হাতে এলে আমরা তা দেখবো।
গালভরা রিপোর্ট সবাই দিতে পারে। আপনাকে বলতে হবে কোন সরকারি কর্মকর্তা,কোন রাজনৈতিক নেতা দুর্নীতি করছে।কারা কিভাবে কোথায় অর্থ পাচার করছে।তা না হলে, এ মহাসমুদ্রে আমি কাকে ধরবো?কাকে খুঁজবো?আপনাদের রিপোর্টে যদি অ্যানালিটিকস না থাকে,ফ্যাক্টস অ্যান্ড ফিগার না থাকে,তবে সে রিপোর্ট গ্রহণযোগ্য হবে না।সারা বিশ্বে অর্থপাচারের বিষয় আছে। আমরা দুর্নীতি বন্ধ করতে পারবো না,কমাতে পারবো।সকালে রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিআইবি জানায়,২০১৮ সালে দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান ১৩তম।