মতিঝিলে স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বলেন,শিক্ষার্থীদের ভর্তি বাবদ বাধ্যতামূলক বেআইনি অর্থগ্রহণ ও হয়রানির অভিযোগ পেয়ে সোমবার (২৮ জানুয়ারি) মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নূরজাহান হামিদা বরখাস্ত হয়েছেন।
দুদক হটলাইনে (১০৬) ভুক্তভোগী অভিভাবকরা অভিযোগ করেন।এরই পরিপ্রেক্ষিতে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী তাৎক্ষণিক অভিযান চালানোর নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর দুদকের সহকারী পরিচালক নার্গিস সুলতানা ও উপ-সহকারী পরিচালক সবুজ হাসানের সমন্বিত টিম এ অভিযান চালায়।অভিভাবকদের কাছ থেকে মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান হামিদা বাধ্যতামূলক বিনা রশিদে এক হাজার থেকে দেড় হাজার টাকা আদায় করছেন।এরপরই প্রধান শিক্ষক নুরজাহান হামিদাকে বরখাস্তের আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।তবে এসব দুর্নীতির বিরুদ্ধে অভিভাবক ও শিক্ষার্থীদেরও প্রতিরোধমূলক মানসিকতা থাকতে হবে। শিগগিরই বেআইনিভাবে আদায়কৃত অর্থ অভিভাবকদের কাছে ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।