ফিলিপাইনে বিস্ফোরণ

রবিবার এশিয়ার মাটিতে সাম্প্রতিক সময়ে সব থেকে বড় নাশকতার সাক্ষী থাকে ফিলিপাইন।দেশটির দক্ষিণাঞ্চলের জুলু দ্বীপের রোমান ক্যাথলিক ক্যাথিড্রালে পরপর বিস্ফোরণ ঘটে।প্রাথমিকভাবে ২১ জনের মৃত্যুর সংবাদ পাওয়া যায়।আহত ৫০ জন।
ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে রয়েছে আবু সায়াফ জঙ্গিদের ঘাঁটি।সেখান থেকে তাদের সম্পূর্ণ উচ্ছেদ করতে সরকার লাগাতার চেষ্টা করছে।জোলো দ্বীপের গির্জায় হামলার ঘটনা ঘটেছে সেই দ্বীপটি দীর্ঘদিন ধরেই আবু সায়াফসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর শক্ত ঘাঁটি।