দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে হত্যা

রোববার ২৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।দক্ষিণ আফ্রিকার জুলু নাটাল প্রভিন্সের পিটা মেরিজবার্গ শহরে মোহাম্মদ শাহপরাণ নামে বাংলাদেশের এক যুবককে হত্যা করেছে স্থানীয় এক ব্যক্তি।ঘটনার সময় প্রবাসী বাংলাদেশির সুপার মার্কেটের দোকান ভিতরে একজন স্থানীয় ব্যক্তির সঙ্গে দোকানের মালামালের দাম কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি শাহপরাণের বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করেন তিনি।নিহত শাহপরাণ ফেনী শহরের মহিপাল মধ্যম চাড়িপুর ভূঞা বাড়ির ছেলে বলে জানান তিনি।