
সোমবার বিকেলে ফকিরাপুলের এক নম্বর সড়কে ২২১ নম্বর বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ওই তরুণীর নাম অপরা আক্তার লুসি (২৪)।পুলিশের মতিঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।মতিঝিল থানা জানায়,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।ওই তরুণী পাশের সড়কে এক বাসায় থাকতেন।গত দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।ঘটনাস্থল থেকে মতিঝিল থানার এসআই জামাল হোসেন জানান, পাশের কোনো ভবন থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে।ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে।
