
শনিবার (২৬ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তার বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ছয়জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেন।ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি দেশে এমবিবিএস শেষ করে উচ্চতর ডিগ্রি অর্জনে দীর্ঘ দিন বিদেশে অবস্থান করেন। ছাত্র জীবনে ছাত্রলীগের সাধারণ সদস্য হিসেবে থাকলেও বর্তমানে বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত রয়েছেন।
