
শনিবার ২৬ জানুয়ারি রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি উপ-নির্বাচনে মেয়র পদে আতিকুল ইসলামকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে।সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।গত বছরের ১৭ জানুয়ারি ডিএনসিসি উপ-নির্বাচন স্থগিত করেন আদালত। দুটি পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
