সামাজিক মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নের বিজ্ঞাপন ডিএমপির মনিটর

শিক্ষা ডেস্ক:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার আগে থেকেই তৎপর শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।তবে মন্ত্রীর আনুষ্ঠানিক বক্তব্যের পর শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা চলাকালে বাড়তি সতর্ক ব্যবস্থা হাতে নেবে।এবার প্রশ্ন ফাঁস এবং নকল রোধে কঠোর নীতি অবলম্বন করবে শিক্ষা বোর্ড।প্রশ্নের বিজ্ঞাপন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন,২০১৮ সালে প্রশ্নফাঁস ঠেকাতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল,এবার তার চেয়েও ভিন্ন কিছু কৌশল আমরা নিয়েছি।এবারও প্রশ্নফাঁস হবে না বলে আশা করি। শিক্ষা বোর্ডগুলো এ ব্যাপারে বাড়তি সতর্ক অবলম্বন করছে।অধ্যাপক জিয়াউল হক বলেন,এবার প্রশ্নপত্রের সেট অনেক বেশি। জেএসসি থেকে আমরা এ পরিবর্তন আনা শুরু করেছি।পরীক্ষার আগেই জেলা প্রশাসকদের কাছে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে।পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে জেলা প্রশাসকদের মোবাইল নম্বরে সংশ্লিষ্ট জেলার প্রশ্ন সেট জানিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ীই কেন্দ্র সচিবদের কাছে পৌঁছে দেওয়া হবে নির্দিষ্ট প্রশ্নপত্র।সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে উল্লেখ করে অধ্যাপক জিয়াউল হক বলেন,প্রয়োজনে ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ারও ব্যবস্থা করা হয়েছে।প্রশ্ন প্রণয়ন প্রক্রিয়া শুরু হয় পরীক্ষা শুরুর পাঁচ থেকে ছয় মাস আগেই। শিক্ষা বোর্ডগুলোর নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক বাছাই করে ৬৪ জন মডারেটরকে দায়িত্ব দেওয়া হয়।৬৪ সেট প্রশ্ন তৈরির পর তা বাছাই করে নির্দিষ্ট সেট বিজি প্রেসে পাঠানো হয়েছে।প্রশ্নের বিজ্ঞাপন ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মডারেটরদের আলাদা আলাদাভাবে প্রশ্ন চূড়ান্ত করার পর সিলগালা করে বোর্ডের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।সিলগালা অবস্থায়ই প্রশ্নপত্র পাঠানো হয় আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে।অন্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা জানতে পারবেন না কোন সেট ছাপা হচ্ছে।
প্রশ্নফাঁস ঠেকাতে এবার সিকিউরিটি টেপ ব্যবহার না করে আরও আধুনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, প্রশ্নফাঁস রোধে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের খামে প্রশ্নপত্র পাঠানো হবে প্রতিটি কেন্দ্রে। খাম কেউ আগে খুলে ফেললে ধরা পড়ে যাবে।ডিএমপি সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন বলছে, প্রশ্নপত্র কোনোভাবেই ফাঁস হওয়ার সুযোগ নাই।যথাযথ কর্তৃপক্ষ সেভাবেই ব্যবস্থা নিয়েছে।সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন আরও বলছে,সামাজিক যোগাযোগ মাধ্যম বা জনপ্রিয় চ্যাট ইঞ্জিনগুলোর পাবলিক বা ক্লোজড গ্রুপে যারা প্রশ্ন সরবরাহ করবে বলে চটকদার বিজ্ঞাপন দিচ্ছে,সেগুলো ভুয়া! ইতোমধ্যে সেই সব ভুয়া কন্টেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিট ও ডিবির সমন্বয়ে ১০টি টিম ভুয়া প্রশ্নপত্র জালিয়াতদের ধরার জন্য বিশেষ অভিযান চালাচ্ছে।প্রশ্নপত্র ফাঁস ও গুজব রোধে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়িয়েছে। এরইমধ্যে ১০ সদস্যের টিম প্রশ্নফাঁসকারী ফেসবুক গ্রুপ ও পেজকে মনিটর করছে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্নফাঁসকারী ও গুজব রটনাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে সাইবার ইউনিট ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে ১০টি স্পেয়ার হিট টিমও গঠন করা হয়েছে। এছাড়া ইলেকট্রনিক ডিভাইস দিয়ে নকল রোধে পরীক্ষা কেন্দ্রে বসানো হবে ম্যাগনেট, অপ্টিক ও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর।