ট্রাক উল্টে নিহত ১৩

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে।শুক্রবার ২৫ জানুয়ারি সকাল ৭টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।চৌদ্দগ্রাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ বিষয়টি নিশ্চিত করেছেন।তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।