
বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে সিলেটের জয় ৭৬ রানের।
তানভীর ও তাসকিন ঝড়ে শুরুতেই দুই ওপেনারকে হারায় রাজশাহী। তানভীরের শিকার হয়ে লরি ইভান্স মাত্র ১ রান করে ফেরেন প্যাভিলিয়নে। আর তাসকিনের বলে এই তানভীরকে ক্যাচ দিয়েই ৫ রানে আউট মুমিনুল হক। শুরুর ধাক্কা অবশ্য কাটিয়ে উঠেছিল রাজশাহী ফজলে মাহমুদ ও রায়ান টেন ডেসকাটের ব্যাটে।তবে এই ডাচ ব্যাটসম্যান ১২ রান করে আউট হওয়ার পর জাকির হাসান ১৬ রানে প্যাভিলিয়নে ফিরলে এলোমেলো হয়ে যায় রাজশাহী। ফজলে মাহমুদের ৫০ রানের ইনিংসটা কেবল হারের ব্যবধানই কমিয়েছে তাদের।বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের আগে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সোহেল তানভীর জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
